1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যাদের প্রিয় রঙ কালো, তারা কেমন চরিত্রের হয়? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

যাদের প্রিয় রঙ কালো, তারা কেমন চরিত্রের হয়?

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কারো সঙ্গে পরিচয় হওয়ার পর আমরা পছন্দ-অপছন্দ জানতে চেষ্টা করি। এই প্রশ্ন-উত্তর পর্বের একটি সাধারণ প্রশ্ন হলো, ‘তোমার প্রিয় রঙ কী?’। একেক ব্যক্তির প্রিয় রঙ একেকটি। কেউ লাল রঙ ভালোবাসেন, কেউবা নীল। কারো পছন্দের রঙ কালো, আবার কারো সাদা। আপনার পছন্দের রঙ কি কালো? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই-

মানুষের প্রিয় রঙ তার স্বভাব, ব্যক্তিত্ব, মানসিকতার অনেক দিক তুলে ধরে। এমনটাই বলছেন মনোবিজ্ঞানীরা। তাদের মতে, বিশেষ রঙের প্রতি আকর্ষণ কেবল নান্দনিক অনুভূতি নয়, এটি ব্যক্তিত্বের অদৃশ্য প্রতিফলনও বটে।

black1

কালো রঙকে সাধারণত রহস্যময়তা, দৃঢ়তা ও আত্মসম্মানের প্রতীক ধরা হয়। যাদের প্রিয় রঙ কালো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় চলুন জেনে নিই-

আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা

যাদের কালো রঙ পছন্দ তারা সাধারণত আত্মবিশ্বাসী হয়ে থাকেন। জীবনে যে চ্যালেঞ্জই আসুক এরা সহজে ভেঙে পড়েন না। এমন ব্যক্তিরা নিজের সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে থাকেন। যাদের প্রিয় রঙ কালো তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।

mystry

রহস্যময় ও সংযমী

কালো রং রহস্যের প্রতীক। যাদের কালো রঙ পছন্দ তারা সহজে নিজেদের মনের কথা প্রকাশ করেন না। এমন ব্যক্তিরা সংযমী স্বভাবের হয়ে থাকেন এবং চারপাশে এক ধরনের রহস্যময় আবহ তৈরি করে রাখতে ভালোবাসেন।

স্টাইলিশ ও রুচিশীল

কালো রঙের সংযোগ রয়েছে আধুনিকতা, সৌন্দর্য আর স্টাইল এর। কালো রঙ পছন্দ করা মানুষরা সাধারণত রুচিশীল ও ফ্যাশন নিয়ে সচেতন হন। এই ব্যক্তিদের উপস্থিতি আলাদা মাত্রায় সবার দৃষ্টি আকর্ষণ করে।

respect

প্রবল আত্মসম্মানবোধ

কালো রঙ প্রিয় মানুষরা নিজের মর্যাদার ব্যাপারে সচেতন থাকেন। তারা অন্যায়ের সঙ্গে কোনো আপস করেন না। পাশাপাশি আত্মসম্মান রক্ষায় অনেক সময় একা লড়াই করতেও পিছপা হন না।

অভ্যন্তরীণ সংবেদনশীলতা

বাহ্যিকভাবে কঠোর ও দৃঢ় মনে হলেও এমন ব্যক্তিরা অন্তরের দিক থেকে খুব সংবেদনশীল। কাছের মানুষদের জন্য এদের ভালোবাসা ও দায়িত্ববোধ প্রবল থাকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন