1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ড্রেজার পাইপ বিনষ্ট, জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টঙ্গীবাড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ড্রেজার পাইপ বিনষ্ট, জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার পাইপ ধ্বংস করেছে এবং সাতটি মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।

অভিযান চলাকালে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার ও বাঘিয়া বাজার এলাকা, শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকা, ধীপুর ইউনিয়নের মারিয়ালয় শরীফ কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা এবং সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের সোবহান কোল্ডস্টোরেজ সংলগ্ন খালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

এ সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় সাতজন ব্যক্তির বিরুদ্ধে সাতটি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিধিমালা ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস করা হয় এবং অভিযুক্তদের নিকট থেকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “সরকারি অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে বালু ভরাট করা সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষি জমির ক্ষতি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন