1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ন, পরিবারের কাছে হস্তান্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ন, পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সিগঞ্জ।।

মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়না তদন্ত সম্পূর্নের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ও হাসাপাতালে আবাসিক মেডিকেল অফিসের উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয়। পরে বেলা ১টার দিকে কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে নৌপুলিশ।

মরদেহ ঢাকার সিদ্ধেশ্বরী বাড়িতে ও পরে সৎকারের জন্য শ্মশানে নেওয়া হবে বলে জানান বিভু রঞ্জনের ভাই চিররঞ্জন। তিনি জানান, গ্রামের বাড়ি পঞ্চগড়ে বোদা উপজেলার উত্তরপাড়া হলেও রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকারের প্রস্তুতি রয়েছে।

ময়নাতদন্তের বিষয়র আবাসিক মেডিকেল অফিসার শেখ মোঃ এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে কলাগাছিয়া নৌপুলিশের ইনচার্জ ছালে্হ আহমেদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে মোবাইল রেখে বের হন বিভু রঞ্জন সরকার। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একটি গনমাধ্যমে শেষ লেখা হিসাবে একটি খোলা চিঠিতে জীবনের বিভিন্ন আক্ষেপ সংকটের কথা লিখে যান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন