1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বালিগাঁওয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বালিগাঁওয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বিকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় প্রায় ৫শতাধিক মানুষের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, ইউপি সদস্য ফারুক খান, কামাল খান, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান খান, সমাজ সেবক টিটু মুন্সী, টঙ্গিবাড়ী উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নুর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক রুবেল খান, বীর মুক্তিযোদ্ধা আজিজ খান।

বক্তারা বলেন, বালিগাঁও ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দিন দিন বেড়ে চলেছে, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, আমরা বালিগাঁও ইউনিয়নে শান্তি, উন্নয়ন ও একটি নিরাপদ পরিবেশ চাই। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

আরোও উপস্থিতি ছিলেন, বালিগাঁও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান, বালিগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ভুট্টু হালদার, শাহজাহান খান, বালিগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি তারেক খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ থেকে একত্রিত জনতা দাবি জানান, মাদক ব্যবসা ও সেবন রোধে প্রশাসনের কঠোর অভিযান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি স্থানীয়ভাবে সুশাসন নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সভা শেষে বালিগাও পেট্রোল পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিগাও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পেট্রোল পাম্পে এসে শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন