1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে জেলা মৎস্যজীবী দলের প্রচার মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে জেলা মৎস্যজীবী দলের প্রচার মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর প্রতিনিধি

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় তিনি নেতাকর্মীদের আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সর্বাত্মক সফল করা আহ্বান জানান।

প্রচার মিছিলে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন