1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে শিক্ষাবৃত্তির চেক বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মাদরাসা সুপারের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পঞ্চগড়ে শিক্ষাবৃত্তির চেক বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মাদরাসা সুপারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।

পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষাবৃত্তির চেক বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার দুপুরে উপজেলার নাশির মন্ডল হাট ছালেহিয়া দাখিল চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসাটির সুপার ইউসুফ আলী।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, নাশির মন্ডল হাট ছালেহিয়া দাখিল মাদরাসাতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শিক্ষা বৃত্তির টাকা চেকের মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে। পিবিজিএসআই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) পরিচালিত একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে ভালো ফলাফল অর্জনকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়। এর উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা। কিন্তু সম্প্রতি এই প্রকল্পের আওতায় বরাদ্দের টাকা মাদরাসা সুপার অর্ধেক নাকি শিক্ষার্থীদের কাছে নিয়েছেন এমন কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ছাত্রীদের হাতে চেক তুলে নেয়া হয়েছে উপজেলা পরিষদ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। কিন্তু সংবাদ পরিবেশন করা হয়েছে আমরা নাকি সে টাকা জোরপূর্বক গ্রহণ করেছি। যা মোটেও সত্য নয়। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, অভিভাবক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন