1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে তরুণীর আত্মহত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টঙ্গীবাড়ীতে তরুণীর আত্মহত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেন এক কলেজছাত্রী। নিহত রিমি আক্তার বিক্রমপুর-টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রাউতভোগ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে জিসান ও শ্রাবনীকে আসামী করে মামলা করেন। যাহার মামলা নম্বর ০২। জিসান পশ্চিম সোনারং গ্রামের আলমগীর শেখের ছেলে ও শ্রাবণী শিমুলিয়া গ্রামের হায়দার ফকিরের মেয়ে।

ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধীপুর ইউনিয়নের ভ্রামনভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভুক্তভোগীর পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনকারীরা বলেন, প্রেমের নাম করে এমন প্রতারণা ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা হুঁশিয়ারি দেন—দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

নিহত রিমির মা সাংবাদিকদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রায় ১৬ মাস ধরে থানায়-আদালতে ছোটাছুটি করছি, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। মামলা দিয়ে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি।”

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, বক্তব্য দরকার নাই, বক্তব্য নিলে আমার কাছে আসবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন