1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‎দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৫

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎‎সুনামগঞ্জ সংবাদদাতা।।
‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের দু’দফা সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর হোসেন (৪২) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত আব্দুল মতিন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাকন বিবির মেয়ে সখিনা বিবির স্বামী এবং নিহত আকবর আলী একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আব্দুল মতিন ও আকবরের সমর্থকদের মধ্যে স্থানীয় লক্ষীপুর মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দু’দফা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে দু’পক্ষের দু’জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। #

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন