1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

পলাশবাড়ী ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (শুক্রবার) বিকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয় বৈরি হরিনমারীতে গোলজার সরকার রাজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সমাজকল্যান সংস্থার উপদেষ্টা এ্যাডঃ হালিম সরকার জেপি, জজ কোর্ট গাইবান্ধা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন বর্ষাকাল, বাসা বাড়ির আনাচে কানাচে পলিথিনে, ডাবের খোসায় পানি জমে থাকে। যার কারণে ডেঙ্গুবাহি মশা বেশি জন্মায়। আমরা আমাদের বাড়ীর আশেপাশে সব সময় পরিস্কার পরিছন্ন রাখবো। ডেঙ্গুর প্রকোপ থেকে নিরাপদ থাকবো এবং মানুষকে সচেতন করবো। শেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শাহাজান মিয়া, সজিব মিয়া, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মোঃ সুরুজ হক লিটন, সাংবাদিক মিলন মন্ডল, রবিউল ইসলাম, ওমর ফারুক, সংস্থার সদস্য রুবেল, জিসান, রাজু, রিপন, রুবেল সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে সমাজসেবা মুলক কার্যক্রম করে আসছে। তাই এসব বি়ভিন্ন সামাজিক কাজের মাধ্যমে পলাশবাড়ীর মানুষের মনে সংস্থাটি বিশেষ জায়গা করে নিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন