1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

দাবি না মানলে আগামী ১২ আগস্ট ভোর ৬টা থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

ধর্মঘট বাস্তবায়নে আজ সন্ধ্যায় জামালপুর পৌর বাসটার্মিনালে বাস, মাইক্রোবাস, সিএনজি ও ট্রাক মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করে ধর্মঘট সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তারা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জেলার প্রতিটি রুটে একই সময়ে পরিবহন বন্ধ রাখা হবে।

এ সময়  জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ,আব্দুস সোবহান , শ্রমিক নেতা সুজন সহ  শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আট দফা দাবি বাস্তবায়নই এখন পরিবহন খাতের টিকে থাকার শর্ত, আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের দাবির মধ্যে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, টোল মওকুফ, অতিরিক্ত কর প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন