1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎নানা আয়োজনে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‎নানা আয়োজনে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।

‎৩৬ জুলাই দিবস২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে  মঙ্গলবার সকাল ৯ টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সুচিয়ারভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদ সন্যামাদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার, পুলিশ সুপার মোহাম্মাদ নাঈমুল হাছান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এছাড়া মাদারীপুরের আরও ৬ জন শহীদ রোমান বেপারী,শহীদ মো: নাইমুর রহমান, ‎শহীদ মামুন সরদার,শহীদ ইসমাইল হোসেন রাব্বি,
‎শহীদ সৈয়দ নাজমুল হাসান,শহীদ মো: আশরাফুল হাওলাদার শহীদদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
‎মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এসময় অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনা শেষে শহীদ ও শহীদ পরিবার, আহত ও আহতদের পরিবারদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এবং দোয়া শেষে  মধ্যাহ্নভোজ আয়োজন করেন মাদারীপুর জেলা প্রশাসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন