1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারগঞ্জে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দীতে রাতের অন্ধকারে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রকৃত আসামীদের আড়াল করে উল্টো নিহত মাসুদ মিয়ার চাচা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের সৌদি প্রবাসী বড় ভাই ফরিদ প্রামাণিককে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ কর্তৃক হয়রাণীমূলকভাবে গ্রেফতার করে আসামী সাজিয়ে পুলিশী নির্যাতন, আদালতে চালান করে ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন দ্বারা চক্রান্তের প্রতিবাদে এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের কথাকলি মার্কেটের  জামালপুর সিটি প্রেস ক্লাব মিলনায়তনে নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া, নিহত মাসুদ মিয়ার মা মোছা: মুসলিমা বেগম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের বিধবা মা ফলেজা বেওয়া , রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদুলের স্ত্রী মোছা: ফাতেমা বেগম, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনি, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বশুর মোঃ আনোয়ার হোসেন, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বাশুড়ি মোছা: আমেনা বেগমসহ অনেকেই।

বক্তাগণ হত্যাকান্ডের সাথে জড়িত নয় এবং সম্পূর্ণ নির্দোষ সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিকের অনতিবিলম্বে মুক্তি ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের লিখিত বর্ণনা মোতাবেক প্রকৃত খুনীদের গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান। পাশাপাশি তারা বাদি ও তার পরিবারের লোকজনদের প্রতি বিভিন্নভাবে পুলিশী হয়রাণী বন্ধের জোর দাবী জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন