1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন