1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে প্রশাসনের অভিযান ৩৩ স্থাপনা উচ্ছেদে দেড় একর জমি উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে প্রশাসনের অভিযান ৩৩ স্থাপনা উচ্ছেদে দেড় একর জমি উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার রাজপাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, রাজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার(ভূমি) অধীর মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে সরকারি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ ভাবে দখল দিয়ে স্থাপন তুলে ব্যবসা চালিয়ে আসছিলো স্থানীয়রা। বন্যা নিয়ন্ত্রণে পানি চলাচলের পথ স্বাভাবিক রাখতে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা তা সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১.৫০ একর জমি থেকে ৩৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন