1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক এবং প্রতিবন্ধীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা অডিটোরিয়াম হলরুমে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ২’শত ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শুকনা খাবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২’টি পরিবারের মাঝে ৬’হাজার টাকার চেক ও দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা উপসহকারী প্রকৌশলী আওয়ালের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজ ও পরিরের বোঝা নয়। উপযুক্ত সেবা ও শিক্ষা পেলে তারা ও দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তাই তাদের অবহেলা নয় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেরুজ্জামানসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন