1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে একাধিক কুচক্রীমহল কর্তৃক প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকালে স্কুলের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম, এইচএসসি পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী সাব্বির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী সহ সাংবাদিকবৃন্দ।

এডমিট কার্ড না পাওয়া শিক্ষার্থী সাব্বির বলেন, আমরা যথা সময়ে অনলাইনে টিসির আবেদন করতে পারিনি। যার কারণে আমাদের ফরম ফিলাপের জটিলতা সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনায় কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জড়িত নয় এবং আর্থিক ঘটনার বিষয়টি যেভাবে প্রচার হয়েছে তা ভিত্তিহীন তা আমরা  অকপটে স্বীকার করছি।

কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার এডমিট কার্ড না পাওয়ার যে কারণ তা হলো তারা বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্টার ছিল তারা সে প্রতিষ্ঠান থেকে সময় মত অনলাইনে টিসি আনতে ব্যর্থ হয়েছে যার ফলে তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলতে পারিনি বোর্ড আমাদের অনুমতি দেয়নি। শিক্ষার্থী ও অভিভাবকরাও চেষ্টা করেছে বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে অনলাইন টিসি আনার জন্য তা আমরা জানি, আমরাও চেষ্টা করেছি তারাও জানে। এই অনলাইন টিসির জটিলতার জন্য তাদের এডমিট কার্ড আসেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন