1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে করোনায় ভাইস-চেয়ারম্যান ও তার মেয়েসহ আক্রান্ত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শিবচরে করোনায় ভাইস-চেয়ারম্যান ও তার মেয়েসহ আক্রান্ত ৬

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শিবচরে ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান

মাদরীপুর সংবাদদাতা।।
শিবচরে ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে, হাইওয়ে পুলিশের ২ সদস্য, উপজেলা পরিষদের এক স্টাফ, পাচ্চরের এক ব্যক্তিসহ ৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে বৃহস্পতিবার ২৪ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এই নমুনাগুলো ১৫ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল । আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে রয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদের এক স্টাফ, হাইওয়ে পুলিশের ২ সদস্য ও পাচ্চর ইউনিয়নের বাহেরচরের এক ব্যক্তি রয়েছেন।
আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ৯৬ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে( এর মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যায় ,গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়)।

উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমি শারীরিকভাবে সুস্থ রয়েছি। কোন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে না। সবাই দোয়া করবেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন