1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের মালিক জনগণ অথচ তাঁরাই ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল - হেলেন জেরিন খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশের মালিক জনগণ অথচ তাঁরাই ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল – হেলেন জেরিন খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।শনিবার দুপুরে চরমুগুরিয়া কমিটিনিটি সেন্টারে
মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোন বাড়ি নেই এই সততা আমাকে আকৃষ্ট করেছে আমি সেই পথে হাটতে চাই আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোন সুবিধা নেবোনা।আমি এ মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদীদল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোরাপ হাওলাদার,জেলা বিএনপি’র সদস্য আতাবার হাওলাদার,মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার,জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী,জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,ভিপি সরোয়ার ,রাজৈর উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকিরসহ অনেকে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন