1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎এদেশের মানুষ রাজনীতি আর ধর্মকে কখনোই একসাথে দেখেনা। রাজনীতির জায়গায় রাজনীতি আর ধর্মের জায়গায় ধর্ম- আবু জাফর চৌধুরীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‎এদেশের মানুষ রাজনীতি আর ধর্মকে কখনোই একসাথে দেখেনা। রাজনীতির জায়গায় রাজনীতি আর ধর্মের জায়গায় ধর্ম- আবু জাফর চৌধুরীর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

‎ মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি আবু জাফর চৌধুরী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইসলামিক দলগুলো একত্রিত  হতে পারে। তবে এদেশের মানুষ রাজনীতি আর ধর্মকে কখনোই একসাথে দেখেনা। রাজনীতির জায়গায় রাজনীতি আর ধর্মের জায়গায় ধর্ম। জনগণের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এজন্য তাদেরকে আমরা কোন থ্রেট বা চ্যালেঞ্জিং মনে করছি না। আজ দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা আবু জাফর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক মিলন মেলায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরেও আমি মাঠে ছিলাম। কারো সাথে আপোষে যাইনি। ৫ তারিখের পর অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে, যাদের ফ্যাসিস্টদের আমলে খুঁজে পাওয়া যায়নি।
‎তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি। তাছাড়া আগামি সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে শিবচরে বিএনপির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

‎এসময় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাভলু, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এ্যাড. জামিলুর রহমান মিঠু, বিএনপি নেতা গুলজার হোসেন চিশতী, এ্যাড. সাইফুল কবির, জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশি নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মনোনয়ন প্রত্যাশি ইয়াজ্জেম হোসেন রোমান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান
‎পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন