1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে -এড.ওয়ারেছ আলী মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে -এড.ওয়ারেছ আলী মামুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী লীগের মত একটি রাজনৈতিক দল স্বৈরাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি দু:শাসনের কারনে আজ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। সে জন্য বাংলাদেশের মানুষ বিএনপি নামক একমাত্র রাজনৈতিক দলের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মানুষ আমাদের নিয়ে স্বপ্ন দেখছে আগামীদিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি বাংলাদেশ গড়ার। আর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সঠিক পথচলা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। যদি বিএনপি আগামীদিনে পথচলায় ভুল করে, যদি বিএনপির নেতাকর্মীরা ভুল করে, তাহলে রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বেনা এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী দু:শাসনের অবসান একদিকে যেমন এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে, বিএনপিকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, একইভাবে আওয়ামী দু:শাসনের এই অবসান বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা যদি সেই শিক্ষা নিয়ে চলি তাহলে আমাদের কেউ ভুল ধরতে পারবে না। আর যদি আওয়ামী দু:শাসনের মত আমরাও একই ভুল করি তাহলে আমাদের পরিনতিও একই হবে। কিন্তু আমরা সেই ভুল করতে চাইনা। তিনি আগামী দিনে নেতাকর্মীদের জনগণের কথা চিন্তা করে পথচলার আহ্বান জানান।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৫টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন