1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটুক্তি আওয়ামী লীগ নেতা জলিলের শাস্তি দাবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটুক্তি আওয়ামী লীগ নেতা জলিলের শাস্তি দাবি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অশালীন কটুক্তির প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আব্দুল জলিল সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
সোমবার (১৬ জুন) বিকেলে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় হাজীর বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ মানববন্ধনের আয়োজন করে ৯নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রানাগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. নূরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ শিপলু প্রমুখ।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা কটুক্তিকারী আব্দুল জলিলের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে তার শাস্তির দাবিও জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন