1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ভিপি মাসুদ পারভেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ভিপি মাসুদ পারভেজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ দিনব্যাপী সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে আসছে এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন