1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে শ্বশুরের কবল থেকে স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামীর সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পলাশবাড়ীতে শ্বশুরের কবল থেকে স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রচলিত আইন অনুযায়ী দুই লাখ টাকা মোহরানা নির্ধারণে বিয়ে করা স্ত্রীকে শ্বশুরের কবল থেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন আশাদুজ্জামান আশিক (২৫) নামে ভূক্তভোগী এক যুবক।

বুধবার (১১ জুন) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ত্রীকে ফিরে পাবার আকুতি জানান তিনি।

আশাদুজ্জামান আশিক পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

তার স্ত্রী আঁখি মনি (১৯) একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

সংবাদ সম্মেলনে আশিক বলেন, একই গ্রামে বাড়ি হওয়ার সুবাদে আশিক ও আঁখি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আখিঁর পরিবারের মত না থাকায় গত ২৮ মে ইসলামী শরীয়ত মোতাবেক ২ লাখ টাকা মোহরনা নির্ধারণে আঁখিকে বিয়ে করেন আশিক। এদিকে, আঁখির বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা এ বিয়ে মেনে না নিয়ে বিরোধিতাসহ আশিককে নানাভাবে হয়রানিসহ হুমকি দিয়ে আসছিলেন।

একপর্যায়ে তাদের আক্রোশ থেকে বাঁচতে ঢাকার গাজিপুরে গিয়ে বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করেন এ দম্পতি। এবং জীবিকার জন্য গার্মেন্টেস এ চাকুরী নেয় আশিক।

সেখান থেকে গত মঙ্গলবার ( ১০ জুন) আশিকের শ্বশুর লোকজনসহ সেখানে গিয়ে তাকে মারধর করে জোরপূর্বক আঁখিকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে জোরপূর্বক বাড়িতে আটকে রেখেছেন।

এতে নিরুপায় হয়ে আশিক স্ত্রীকে ফিরে ফেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন