1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে মধুমতী নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কাশিয়ানীতে মধুমতী নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ 

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতী নদীতে গোসলে করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে লামিশা নামের এক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানাযায়, ৩১’মে (শনিবার) বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর নামক স্থানে মধুমতী নদিতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই শিক্ষার্থী কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর গ্রামের লিটু খানের মেয়ে। নিখোঁজ লামিশা চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় ছিলো।

ভাটিপাড়ার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ রেজাউল মাওলা জানান, আমরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। তবে নিখোঁজের কোন সন্ধান মেলেনি। তবে মাদারীপুর ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন