বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

লিবিয়ায় দালালের নির্যাতনে মৃত্যু, দুই মাস পর লাশ এলো বাড়িতে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর জেলার শিবচরের যুবক সজিব সরদার(২৮)।  প্রায় ৮ মাস পর বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে! ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে বন্দী করা হয় সজিবকে। এরপর দফায় দফায় বিক্রি, মারধর আর পরিবারের কাছ থেকে আদায় করা হয় বিপুল পরিমান টাকা। ছেলের মুক্তির জন্য জায়গা-জমি বিক্রি করে ৪৬ লাখ টাকা দিলেও শেষ রক্ষা হয়নি। দালালের নির্যাতনে চলতি বছরের গত ২০ মার্চ সজিব মারা যায় বলে খবর আসে বাড়িতে। এর আগে লিবিয়ার বন্দীশালায় মারধরের ভিডিও চিত্র পরিবারের কাছে পাঠিয়ে দফায় দফায় হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা!
বুধবার (২৮ মে) নিহতের মরদেহ বাড়ি পৌছালে শোকের মাতম উঠে আরেকবার। সন্তান হারিয়ে ২ মাস ধরে নির্বাক মা-বাবা-বোনসহ স্বজনেরা। এবার শেষ বারের মতো দেখার প্রতীক্ষার অবসান হলো যেন নিঃস্ব এই পরিবারের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে লিবিয়া পৌছায় শিবচরের নিলখী ইউনিয়নের বাগমারা এলাকার চান মিয়া সরদারের ছোট ছেলে সজিব সরদার। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালির নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেয়। সেখান থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেবার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। দুই দফা বিক্রি করে সজিবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। দালালের মারধরের শিকার হয়ে গত ১৯ মার্চ মারা যায় সজীব। পরের দিন মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।
নিহতের স্বজনেরা জানান,’মারা যাওয়ার পর লিবিয়ার এক হাসপাতালের মর্গে ছিল সজিবের লাশ। আমরা লাশ দেশে আনার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রায় ২ মাসের মাথায় বুধবার(২৮ মে) সকালের ফ্লাইটে লাশ বাংলাদেশে আসে।’
নিহতের চাচাতো ভাই মইনুল হক বলেন,’এ ঘটনায় দালালের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। লাশ বাড়ি আসার পর পোস্টমর্টেম করা হয়েছে। আমাদের দাবি মিথ্যা প্রলোভন দেখিয়ে দালাল চক্র লিবিয়ায় আটকে রেখে সজিবকে মেরে ফেলেছে। আমরা সর্বোচ্চ শাস্তি চাই দালালের।’
নিহতের বাবা চানমিয়া সরদার বলেন,’আমার ছেলে ইতালি নেয়ার কথা বলে বোরহান দালাল লিবিয়া নিয়ে বিক্রি করে দেয়। দফায় দফায় ৪৬ লাখ টাকা নিছে। আমার সহায়-সম্পত্তিও গেলো, ছেলেও গেলো। আজ (বুধবার) ছেলে লাশ আসলো। এতোদিন পর ছেলের মরামুখ দেখলাম!’
নিহত সজিবের বোন শামীমা আক্তার বলেন,’দালালের নির্যাতনে ভাই মরলো। আজ ভাইর লাশ আসলো বাড়িতে। এই রকম বাড়ি আসা তো আমরা চাইনি। বিদেশ থেকে ভাই আসবে। কত আনন্দ হবে আমাদের। অথচ ভাই এলো লাশ হয়ে!’
এ বিষয়ে অভিযুক্ত দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শিবচর থানার পরিদর্শক(তদন্ত) মো.শাজাহান মিয়া বলেন,’এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
LN24BD /Imtiaz

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE