1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়া ছেলে। তিনি পেশায় রাখাল।

স্থানীয়রা বলছেন, একদল রাখালসহ ক্রয় করা গরু আনতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্তের ৮৬২ মেইন পিলার হয়ে ভারতে প্রবেশ করেন মিজান। বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত হয়ে গরু নিয়ে ফিরলে বিএসএফ- ১৪০ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত গণমাধ্যমকে জানান, মিজানের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন