1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ভূমি মেলা শুরু, থাকছে ই-নামজারিসহ নানা সেবা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কাশিয়ানীতে ভূমি মেলা শুরু, থাকছে ই-নামজারিসহ নানা সেবা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় “উপজেলা ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের যৌথ উদ্যোগে রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও জন সচেতনতা মূলক সভা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত। তিনি বলেন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমিসেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় (২৪/৭) সপ্তাহের সাত দিন দিনরাত চব্বিশ ঘণ্টাই কলসেন্টার ও নাগরিক ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান, সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ (কনক), যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক।

অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে। এস.এ শাখার জন্য নির্ধারিত স্টলে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভিপি শাখার জন্য নির্ধারিত স্টলে ভিপি লিজ নবায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি। পাশাপাশি জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের জন্য নির্ধারিত স্টলে সংশ্লিষ্ট সেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। সারা দেশের মোট ৫১৬টি উপজেলা ও সার্কেল ভূমি অফিস এবং ৩ হাজার ৪৬৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি চালু হয়েছে। ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ভূমি কর্মকর্তারা, গণমাধ্যম কর্মীরা, উপজেলায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, আগত সেবা গ্রহীতারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন