1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্রিস্টালকে হারিয়ে শিরোপার আরও কাছে লিভারপুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ক্রিস্টালকে হারিয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এ জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার (২৪ জুন) প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিভারপুল। আর ২৩তম মিনিটে ফ্রি-কিক থেকে দলকে লিড এনে দেন আর্নল্ড। পরে বিরতির ঠিক আগেই ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। রবার্তো ফিরমিনোর লম্বা করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে গোলটি করে এই মিশরীয় ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ৫৫তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পান ফাবিয়ানো। আর ৬৯তম মিনিটে মাঝমাঠ থেকে সালাহর পাস পেয়ে বল ধরে ডান দিক দিয়ে গিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন সেনেগাল তারকা মানে।

ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হওয়ায় ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

লিগের ৩১ ম্যাচ শেষে ২৮ জয় ও ২ ড্রতে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে নিতে পেরেছে ৬৩ পয়েন্ট। ফলে তারা বাকি ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পেলেও হবে ৮৭। তাই লিভারপুল নিজেদের বাকি সাত ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেলেই হয়ে যাবে চ্যাম্পিয়ন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন