1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

মাদারীপুর সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি টিম সিভিল সার্জন অফিসে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতাল ও  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর  ৬ টি প্যাকেজে পৃথকভাবে দরপত্র আহবান করা হয়। দরপত্রে একাধিক প্রতিষ্ঠান অংশ গ্রহন করলেও এমপেক্স ট্রেড ইন্টার ন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকেই দুই হাসপাতালের কাজ দেয়া হয়। মূল্যায়ন কমিটিতে দুটি প্রতিষ্ঠানকে রেসপন্স করার নিয়ম থাকলেও মাত্র একজনকে রেসপন্স করে অনিয়মভাবে কাজ দেয়া হয়।
দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টেন্ডার সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থবছরে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্রে ৬ টি লটে ট্রেন্ডার আহবান করা হয়। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দরদাতাদের মধ্য থেকে মাত্র একজনকে রেসপন্সিভ করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। উক্ত সরকারি ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় অসংগতি রয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতিয়মাণ হয়। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ই-জিপিতে ৬ টি লটে টেন্ডার আহবান করা হয় এবং রেকর্ডপত্র মোতাবেক সকল লটে একজন ঠিকাদার কাজ পেয়েছেন। ২০২৪-২৫ অর্থ বছরে সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে কেবল একজন ঠিকাদার কাজ পাওয়ায় টেন্ডার সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দরপত্র প্রক্রিয়ায় ত্রুটি আছে কিনা তা বিশ্লেষণ করা হবে। সকল অভিযানকালে উদ্ঘাটিত ও সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন