1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁয় জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

উদ্দীপনাময় পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি এবং ১২ তম বর্ষে পদার্পণের উৎসব। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওগাঁ জেলা শহরের ব্রিজের মোড়ে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারের চতুর্থ তলায় এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এম আর রকি। শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি চলে। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন। আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের নওগাঁ প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু, যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন, সাংবাদিক বেলাল হোসেন, মোঃ সবুজ হোসাইন, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার নওগাঁ সদর প্রতিনিধি মোঃ কামরুল হাসান (জীবন), সাংবাদিক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, আলোকিত প্রতিদিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক রাব্বি, ছাত্র সমন্বয়ক আরমানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পত্রিকাটির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক বলেন, “উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতার কারণে আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা যেন সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সময় টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের সাংবাদিক এ কে সাজু, ছাত্র সমন্বয়ক আরমান ও রাব্বিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয় প্রথম কথা পত্রিকার এই আনন্দঘন বর্ষপূর্তির অনুষ্ঠান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন