1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার পলাশবাড়ীতে এক প্রক্সি পরীক্ষার্থী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার পলাশবাড়ীতে এক প্রক্সি পরীক্ষার্থী আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ
মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে
এক প্রক্সি পরীক্ষার্থী আটক ও একজন প্রতিবন্ধী নিয়মিত
পরীক্ষার্থী বহিস্কার। পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের
করেছেন।

এসএসসি পরীক্ষার তৃতীয়দিন বৃহস্পতিবার (১৭এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল।
পলাশবাড়ী পৌর এলাকার পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা.আফরিন আক্তার অরথি (কক্ষ নং-১১২, রোল নং-
৯৫২০১৮) পরীক্ষা দিয়ে আসছিল।
কিন্ত নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর
জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহ আলমের মেয়ে পীরগঞ্জ
মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল।

বিষয়টি গোপনে তথ্য অনুসন্ধানে অবগত হয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার নিয়মিত ওই পরীক্ষার্থীকে বহিস্কার এবং প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন।

এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,প্রক্সি পরীক্ষা
দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ
শেষে বৃহস্পতিবার গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন