1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ই মার্চ) দিবাগত রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকমত সাহরিয়ার খাঁন বিপ্লব (৫৮) সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর এলাকার মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যম কর্মীদের বলেন,গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেল বছরের ২৬শে আগষ্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামিকাল রোববার (১৬ই মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন