1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁর মহাদেবপুরে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁর মহাদেবপুরে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে সোমবার দুপুরে (১০ মার্চ) পুলিশে দিয়েছে গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে গত, শুক্রবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসা পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত, শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়।

এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে দাদা আমিনুল ইসলাম ভুদি সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় এসে জানায়।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন