1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তু‌তি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষ‌তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ কর্মসূচীর ম‌ধ্যে ছিল, জনসচেতনতা মূলক র‌্যালী, আ‌লোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

১০ই মার্চ সোমবার সকা‌লে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের আয়োজনে উপ‌জেলা প‌রিষদ চত্বর থে‌কে এক বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আ‌লোচনা সভায় যোগ দেন।

সহকারী ক‌মিশনার (ভুূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সালাম মন্ডল,থানা অফিসার ইনচার্জ জুল‌ফিকার আলী ভু‌ট্টো,১নং কিশোরগাড়ী ইউ‌পি চেয়ারম‌্যান আবু বক্কর সি‌দ্দিক,সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার র‌বিউল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা শে‌ষে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের উপর মহড়া উপস্থাপন করেন,পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।

এ সময় বি‌ভিন্ন‌ শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীসহ গনমাধ‌্যম কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। পুরো অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন পলাশবাড়ী উপজেলা একা‌ডে‌মিক কর্মকর্তা আলমগীর হোসেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন