1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

৫ই ফেব্রুয়ারী প্রকাশিত দরপত্র এম,এস,আর ৬টি গ্রুপের দরপত্রের আহবান করা হয়েছে যাহার স্মারক নং ইউএসসি/পলাশ/গাই/এমএসআর/২০২৪-২০২৫/২৩৪ দরপত্রের ক্রয়ের আবেদনে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ (সংশোধিত–২০২১) খ্রীঃ মোতাবেক বিধি বহির্ভূত হয়েছে বলে জানান একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে ঠিকাদার নূরে আলম সিদ্দিক পলাশবাড়ী ইউএইচএফপিও কর্মকর্তার প্রতি অভিযোগ করে বলেন,আওয়ামী সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (সাচিব) এর নেতৃ বৃন্দের দিক নির্দেশনায় স্বৈরাচার আওয়ামী দোসরদেরকে কাজ পাইয়ে দেয়ার সহজিকরণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এতে করে নতুন ও ছোট পুঁজির ঠিকাদাররা অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরো বলেন, নিয়ম বহির্ভূত দরপত্রটি বাতিল করে পূনরায় বিধি মোতাবেক দরপত্র আহবান করা হোক,যাতে করে সকল ঠিকাদার অংশ গ্রহন করতে পারে এবং এতে করে কোন ঠিকাদার বৈষম্যের শিকার হবে না। অভিযোগের বিষয়টা জেলা সিভিল সার্জনের কাছে জানতে চাইলে ডা. কানিজ সাবিহা বলেন,পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (পিপিআর) বিধি বিধান মেনে সঠিকভাবে দরপত্র আহ্বান করার নিমিত্তে জেলার সব কটি উপজেলায় লিখিত নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,এই নির্দেশ অমান্য করে যদি কোন দরপত্র আহ্বান করা হয়,তাহলে এর দায় দায়িত্ব ঐ সকল কর্মকর্তাকেই নিতে হবে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান গণমাধ্যম কর্মীদের অভিযোগের প্রশ্নের জবাবে দায়সারা উত্তরে বলেন,আগেও তো এভাবেই দরপত্র আহবান করা হয়েছে কোন সমস্যা তো হয় নাই।

এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদার সহ সচেতন অভিজ্ঞ মহল।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন