1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে অপহৃত তৃষ্ণাকে ৩ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ, ফিরে পাবার আকুতি মা-বাবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পলাশবাড়ীতে অপহৃত তৃষ্ণাকে ৩ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ, ফিরে পাবার আকুতি মা-বাবার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে তৃষ্ণা রানী সরকার (১৬) অপহরণের প্রায় ৩ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে পাবার আকুতি জানিয়েছেন ভূক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা।

অপহরণের ঘটনায় মামলা দায়েরের দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কার্যত কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গণমাধ্যমের শরনাপন্ন হয়েছে পরিবারটি।

শুক্রবার (২৪ জানুৃযারি) বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পাবার আকুতি জানান তৃষ্ণার বাবা অসীম চন্দ্র সরকার ও মা বিথি রাণী।

সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তারা বলেন, তাদের বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামে। তাদের মেয়ে তৃষ্ণা রাণী স্থানীয় আমলাগাছী দবির উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গেল বছরের ১১ নভেম্বর সকালে বাড়ি থেকে প্রাইভেটে যাবার পথে পেশাদার অপহরণকারী দলের সদস্য জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে কবির হোসেন (২৭), আব্দুল গণির ছেলে শিহাব (২৬), খোকা মিয়ার ছেলে শাহীন মিয়া (২৬) তাদের সহযোগিদের সহযোগিদের সহায়তায় তৃষ্ণাকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় অপহরণে জড়িত ৫ জনেন বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় ৩ মাস পূর্ণ হতে চললেও মামলার ২ নং আসামি ছাড়া কাউকর গ্রেফতার বা অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

তাদের আশঙ্কা অপহরণকারীরা তৃষ্ণা রাণীকে বিদেশে পাচার করিয়া দিয়াছে। এমতবস্থায় মেয়েকে ফিরে ফেতে গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এ দম্পতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন