1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)।।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইল প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি সকালে অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য রেলি টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কলেজ মোড় এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন এবং ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার। অধ্যাপক জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, যারা সাংবাদিকতা বুঝেন, যারা মানুষের সুখ-দুঃখের কথা বোঝেন তারা যদি সাংবাদিকতায় আসেন তাহলে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরে আসবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম সোহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান ফজলুর রহমান।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন