1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে দুটি মন্দির ভাঙচুর ও আগুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে দুটি মন্দির ভাঙচুর ও আগুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, ‘আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দিই। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজাটি খোলা দেখতে পাই। দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া পাশের শীতলা মন্দিরে প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন