1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কমলগঞ্জে “হৃদয়ে কমলগঞ্জ” এর শীতবস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কমলগঞ্জে “হৃদয়ে কমলগঞ্জ” এর শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে কমলগঞ্জ। প্রতি বছরের ন্যায় এবারো সংগঠনের স্বেচ্ছাসেবী ও উপজেলা প্রশাসন সহ সমাজের দানশীল ব্যাক্তিগণের অর্থায়নে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর যোগীবিল গ্রামে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন, হৃদয়ে কমলগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবী সোলাইমান উদ্দিন, জাহেদ আহমেদ ও সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন টিলাগাঁও সমাজকল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য রুমান চৌধুরী, জুয়েল আহমেদ, সায়েম আহমেদ, জুনেদ মিয়া, হারুন মিয়া, সাহান আহমেদ, ফয়সল আহমেদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন