1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার  ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ১২ টি ইউনিটের কমিটি বিলুপ্ত  ঘোষণা করেছে নবগঠিত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম  সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

শনিবার ১৮ জানুয়ারি ২৫ দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে শীঘ্রই বিলুপ্ত উপজেলা ও পৌরসভায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন