1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউক্রেনে একদিনে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইউক্রেনে একদিনে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ ড্রোন দিয়ে এ হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তুর্কি বার্তাসংস্থাটি জানায়, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো ৬৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে লড়ছি। গতরাতে (শনিবার) ইউক্রেন ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি। এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ৫০ হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ৬৩০টিরও বেশি আক্রমণকারী ড্রোন, প্রায় ৭৪০টি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ৬১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৭টি, ব্রায়ানস্ক অঞ্চলে ২০টি, ভোরোনেজ অঞ্চলে দুটি এবং বেলগোরড ও ওরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাশিয়া রোববার আরও বলেছে, ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। তাদের দাবি, তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে, তবে সামাজিক মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী বেশ চাপের মধ্যে আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন