1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

শিক্ষা,ঐক্য,প্রগতি এই স্লোগান’কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা,পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

পহেলা জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ী উপজেলা,সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের অংশ গ্রহনে স্থানীয় দলীয় কার্যালয়ে কেক কাটা,বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ র‍্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন,সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন,সাগর সরকার মিনু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া,সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ,পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল। এছাড়াও ছাত্রদল এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় নির্দেশনা পালনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ায় আহবান জানান বক্তারা।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন