1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও ও বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

নেসকো’র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা~বন্ধ কর করতে হবে”এই শ্লোগান’কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পহেলা জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় (ওয়াফদা) অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে।

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় এ ঘেড়াও কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকগণ ও সর্বসাধারণ ছাত্র জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান। এ ঘেড়াও কর্মসূচী চলাকালে আন্দোলনকারীদের নিকট প্রিপেইড মিটার প্রতিস্থাপন করা হবে না মর্মে অঙ্গীকার করেন পলাশবাড়ীর নেসকো’র আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ।

নেসকোর আবাসিক প্রকৌশলীর এমন আশ্বাসের পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।

এ কর্মসূচীকে ঘিরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান গ্রহন করেন। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ঘেড়া কর্মসূচীতে আন্দোলনকারীরা জানান,আগামীতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করার চেষ্টা করা হলো আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।

এসময় বক্তব্য রাখেন,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সমন্বয়ক মিজানুর রহমান নিক্সন, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুবদল নেতা রায়হান সরকার,মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,সেচ পাম্প মালিক,বাবলু মিয়া,সালেক মিয়া,সাফি মিয়া,মোত্তালিব মিয়া,মামুন অর রশিদ,এনামুল ইসলাম,সিজু মিয়া, বওলা মিয়া,গৌতম চন্দ্রসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন