1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে এক নারী উপর প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গোপালগঞ্জে এক নারী উপর প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে অহুলা বিশ্বাস নামের এক নারীর ওপর প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শুক্রবার(২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। অ্যাসিড নিক্ষেপের পর হাসপাতালে ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী ওই নারীর নাম অহুলা বিশ্বাস (৩৭)। তিনি উপজেলার দক্ষিণ জলিরপাড় রবি বিশ্বাসের স্ত্রী।

পুলিশের ভাষ্য, লেনদেন নিয়ে বিরোধের জেরে দক্ষিণ জলিরপাড় গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস অহুলাকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিক্ষেপ করেন। এসময় তাঁর শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক অহুলাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জাগ্রত জনতাকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন