1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলায় গ্রেপ্তার ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলায় গ্রেপ্তার ৫

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া।

গ্রেপ্তার হওয়া সকল আসামী জামালপুর শহরের বাসিন্দা।

সোমবার বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামীরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাক বিতন্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামীরা। এছাড়াও আসামীরা প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল বলে দাবি করলেও তাতে সন্তুষ্ট নয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন