1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

সর্বত্র সর্বদা মানব সেবায় এ স্লোগান কে সামনে রেখে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সংগঠনের আয়োজনে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম ফকিরের বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম ফকিরের সভাপতিত্বে ও আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুর এর সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত শিশুদের মাঝে শীতের ৩০ টি জ্যাকেট ও বৃদ্ধ বয়স্কদের মাঝে ৩০ টি শীত কম্বল বিতরণ করা হয়। শীতের পোশাক পেয়ে শিশুদের পাশাপাশি বৃদ্ধ বয়স্করা সংগঠনের সকলের জন্য দোয়া কামনা করেন এবং এই সংগঠন যেন সব সময় দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে পারে সেই আশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মশিউর রহমান পারভেজ বলেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর, এই সেচ্ছাসেবী সংগঠন শুরু থেকেই নানা রকম মানবিক কাজ করে আসছে এর কারণ তাদের স্লোগানই হলো সর্বত্র সর্বদা মানব সেবায়, আমরা এর আগেও দেখেছি এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ছাগল,সেলাইমেশিন,ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা দিয়েছে। আজ এই সংগঠনের মাধ্যমে আপনাদের জন্য শীতবস্ত্র বিতরণ করছে আমি আমার পক্ষ থেকে মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে তারা সব সময় এ মানবিক কাজ গুলো চালিয়ে যায়।

LN24BD /atik

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন