1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নসিমন হেলপার বায়েজদ খান(১৪) নিহত হয়েছে। এ সময় ড্রাইভার সহ আরো দুই জন আহত হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা- খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে।নিহত বায়েজিদ গোপীনাথপুর গ্রামের মারুফ খানের ছেলে।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেল ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নসিমনটি সড়কের উপর ছিটকে পড়ে বায়েজিদ খান সহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে মারাত্মক আহত বায়েজিদকে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষনা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন