1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লক্ষ্মীপুরে আল মদিনা নামে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার আনুমানিক ভোর চারটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীন লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- নাইম ও আবুল হোসেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে গ্রীস লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, একজন মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন