1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ আল-বশির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ আল-বশির

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন মোহাম্মদ আল-বশির। আগামী বছর মার্চের ১ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক টেলিভিশন বিবৃতিতে মোহাম্মদ আল-বশির এ কথা জানান বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, বাশার আল-আসাদের শাসন পতনের পর বিরোধী গোষ্ঠীগুলো একটি নতুন সরকার গঠনে কাজ শুরু করে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিরোধী দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়।

২০২৪ সালের জানুয়ারিতে ইদলিব ভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল-বশির। তার মেয়াদে ই-গভর্নেন্সের প্রসার, রিয়েল এস্টেট ফি হ্রাস, এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়।

ইদলিবে স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে, আল-বশির প্রথমে সরকারের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে ইসলামি শিক্ষার পরিচালক হিসেবে এবং পরে ২০২২-২৩ পর্যন্ত উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত নভেম্বরের উত্তর-পশ্চিম সিরিয়া আক্রমণে নেতৃত্ব দেন বশির, যা আলেপ্পোর দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোহাম্মদ আল-বশির ১৯৮৩ সালে ইদলিব প্রদেশের জাবাল জাওয়িয়া অঞ্চলের মাশাউন গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নেন।

সিরিয়ান গ্যাস কোম্পানিতে কাজ করতেন তিনি। ২০২১ সালে সিরিয়ার বিপ্লবের সঙ্গে নিজেকে যুক্ত করেন বশির।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন