1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শীত এলেই বাড়ে টনসিলের ব্যথা, কমানোর উপায় জানুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শীত এলেই বাড়ে টনসিলের ব্যথা, কমানোর উপায় জানুন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমাদের জিভের পেছনের দিকে গলার দুই পাশে যে গোলাকার পিণ্ডটি দেখা যায়, তাকে টনসিল বলেন। এই অংশটি মুখ, নাক, গলার মাধ্যমে শরীরে কোনো রোগজীবাণু ঢুকতে বাধা দেয়। টনসিল গ্ল্যান্ড সংক্রমিত হলে চিকিৎসার পরিভাষায় তাকে টনসিলাইটিস বলে। মূলত ঠান্ডার কারণে টনসিলে সংক্রমণ হয়।

টনসিলে সংক্রমণের উপসর্গ কী কী?

টনসিলের সংক্রমণের কিছু সাধারণ উপসর্গ হলো- 

গলা ফুলে যাওয়া
গলায় ব্যথা হওয়া
ঢোক গিলতে, কথা বলতে অসুবিধা হওয়া

tonsil-pain2

অনেকেরই গলার ব্যথা ছড়িয়ে যায় কান-মাথাতেও। সেক্ষেত্রে-

জ্বর আসে
গলা ভেঙে যায়
মুখে দুর্গন্ধ হয়

টনসিল খুবই যন্ত্রণাদায়ক একটি স্বাস্থ্য সমস্যা। এই ব্যথা কমাতে অনেকে অ্যান্টিবায়োটিক খান। রয়েছে বাজারচলতি নানা ওষুধ। কিন্তু সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে টনসিলের ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

tonsil-pain3

লবণ-পানিতে গার্গল

লবণে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা প্রদাহ কমায়। এক গ্লাস উষ্ণ গরম পানিতে অর্ধেক চা-চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। স্বস্তি মিলবে।

লেবু-মধু পানি 

এক গ্লাস উষ্ণ পানিতে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু লবণ মিশিয়ে খান। টনসিলের ব্যথা কমবে।

green-tea

গ্রিন টি ও মধু

আধা চা চামচ গ্রিন টি এবং এক চামচ মধু মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে তিন বার এই চা খান। গ্রিন টি তে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট যা জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। অন্যদিকে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকায়।

হলুদ ও দুধ

এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদের রয়েছে অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টি অক্সিড্যান্ট গুণ, যা গলা ব্যথা দূর করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন